জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ‘বেকার ভাতা দিয়ে আমরা আমাদের যুব সমাজকে অপমানিত করতে চাই না। যুবসমাজ কারও কাছে বেকার ভাতা চায় না। যুবসমাজ তাদের যোগ্যতা অনুযায়ী তাদের মর্যাদার কাজ হাতে পেতে চায়।’
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমীর বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা যুবকদের প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই, আমরা তাদের মর্যাদার কাজ তুলে দিতে চাই। তারপর কাজ হাতে তুলে দিয়ে বলবো- দেশটা তোমাদের। তোমরাই বাংলাদেশ।’
Share.
Leave A Reply

Exit mobile version